ময়মনসিংহে ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি মসজিদ রোড এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে তিশা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকালে আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হলেও, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানাতে পারেনি।