বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
গত ১ জুলাই ২০২৬ ইং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন— সুমন দাস (৩০), মো. ফারুক (২৫), আলেনুর বেগম (৬৫) এবং রানা আহমেদ (২২)। তারা সবাই বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরে ডিবি পুলিশ আটককৃতদের বরগুনা থানায় সোপর্দ করে। পরবর্তীতে ০২ জুলাই ২০২৬ ইং তারিখে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাচনাইন পারভেজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করেন।