নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সরকার ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-কে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই কমিটি প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিস্তারিত পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে তা চূড়ান্ত করার কাজ করবে।

সরকারি সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যেই এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন খসড়ায় অনলাইন নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল অপরাধ দমনের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন এই কমিটির সুপারিশের ভিত্তিতে আইনটির চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে এবং পরবর্তী ধাপে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।