গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি ঘোষণা

মিরান গাজী, মুকসুদপুর প্রতিনিধি প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম. মিঠু লস্করকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কর্মী সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রবিউল ইসলাম মুন্সি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান

তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, সদস্য বদিউজ্জামান লস্কর, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পশারগাতী ইউনিয়ন বিএনপির নেতা সোয়েবুর রহমান (সালমিন মিয়া), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ।

অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।