মাদারীপুর পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় মাদারীপুর পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে মাদারীপুর পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের নেতৃবৃন্দও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।