আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থবিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে তা পাস হয়।
এর মাধ্যমে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের আইনি ভিত্তি নিশ্চিত হলো বলে সংশ্লিষ্টরা জানান।