মাদারীপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

মাদারীপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ফ্যাশন ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে মাদারীপুরের সমন্বিত সরকারি অফিস ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের ফ্যাশন ডিজাইনের আধুনিক ধারণা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।