বরগুনা পৌরসভা কেন্দ্রে রোববার (২৮ জুন ২০২৬) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরতি-ই-খুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
এছাড়াও অনুষ্ঠানে বরগুনা পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজকরা জানান, কোনো শিশু যেন এ সেবা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।