পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

শেরপুর জেলা প্রতিনিধি, রাসেল  প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

পরিবেশ ভাবনায় একটি প্রতীকী সমীকরণের মাধ্যমে উদ্ভিদ, দূষণ ও বায়ুমণ্ডলের আন্তঃসম্পর্ক তুলে ধরেছেন আমিনুল ইসলাম। তার উপস্থাপিত সমীকরণ—
V + CO₂ + P → O₂ + PA + RP
যেখানে উদ্ভিদ (Vegetation) কার্বন ডাই অক্সাইড (CO₂) ও দূষণ (P) শোষণ করে অক্সিজেন (O₂), পরিষ্কার বাতাস (PA) তৈরি করে এবং কিছু অবশিষ্ট দূষণ (RP) বায়ুমণ্ডলে থেকে যায়।

এই ধারণার ভিত্তিতে তিনি বলেন, গাছপালা পরিবেশের ক্ষতিকর গ্যাস শোষণ করলেও অতিরিক্ত দূষণ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় না। ফলে বায়ুমণ্ডলে অবশিষ্ট ক্ষতিকর গ্যাসের পরিমাণ কমাতে সমন্বিত উদ্যোগ জরুরি।

পরিবেশ সুরক্ষায় তিনি মোট ২০টি করণীয় দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিল্পখাতে কার্বন ক্যাপচার প্রযুক্তি (CCS) ব্যবহার, সবুজ গণপরিবহন সম্প্রসারণ, পরিবেশবান্ধব শিল্পায়ন ও ইটিপি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, গ্রিন বিল্ডিং নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি।

তিনি আরও গুরুত্ব দেন টেকসই কৃষি, জলাভূমি ও বন সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং নগর সবুজায়নের ওপর। পাশাপাশি পরিবেশ শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত কার্বন পদচিহ্ন কমানোর ওপরও জোর দেন।

তার মতে, খাদ্য অপচয় রোধ, দুর্যোগ সহনশীল অবকাঠামো গঠন এবং জলবায়ু-স্মার্ট কৃষি বাস্তবায়ন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নৈতিকতা ও দায়িত্বশীল জীবনযাপনকে পরিবেশ সুরক্ষার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

প্রতীকী সমীকরণের ব্যাখ্যায় তিনি বলেন—
V = Vegetation (উদ্ভিদ), CO₂ = Carbon Dioxide, P = Pollution (দূষণ), O₂ = Oxygen (অক্সিজেন), PA = Pure Air (পরিষ্কার বাতাস), RP = Residual Pollution (অবশিষ্ট দূষণ)।

সবশেষে তিনি আহ্বান জানান, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাঁর ভাষায়, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার অধিকারও নিশ্চিত করে।”

পরিবেশ ভাবনা
আমিনুল ইসলাম
উপ-সহকারী কৃষি অফিসার
শেরপুর সদর, শেরপুর