পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি দূর করার লক্ষ্য নিয়ে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে।