ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী সরাইল মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু।
এছাড়াও প্রভাষক মো. মাহবুব খান বাবুলসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়া, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। তারা আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।