নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন প্রেসক্লাব প্রাঙ্গণে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা প্রমুখ।

অনুষ্ঠানে উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। সেলাই মেশিন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং বাইসাইকেল শিক্ষার্থীদের যাতায়াত সহজ করে শিক্ষায় অংশগ্রহণ বাড়াবে।