উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল 

ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ্ মো. জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এবং ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারুয়ার আলম।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সফলতা কামনা করেন।

পরে পরীক্ষার্থীদের কল্যাণ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। বিদায়, দোয়া ও অ্যাডমিট কার্ড বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।