বেনাপোলে আলোচিত কাস্টম কর্মকর্তা ইন্দ্রজিৎসহ ৭ জন কারাগারে

বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

বেনাপোল থানার একাধিক মামলায় গ্রেফতার হওয়া আলোচিত কাস্টম কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জীসহ সাতজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বেনাপোল থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন— ১. মো. জাহিদুল ইসলাম (৩৫), বোধখানা, ঝিকরগাছা, যশোর, ২. ইদ্রসি আলী (৪০), দিঘীরপাড়, বেনাপোল পোর্ট, যশোর ৩. মো. তৌহিদুল ইসলাম (৩১), ছোট আঁচড়া, বেনাপোল পোর্ট, যশোর ৪. মো. মনির হোসেন (৩৩), গাজীপুর, বেনাপোল পোর্ট, যশোর
৫. শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), কাস্টমস কর্মকর্তা, বনানী রোড, বেজপাড়া, কোতোয়ালি, যশোর
৬. মো. মহসিন আলী (৩৪), হুস্তলা বকচর, কোতোয়ালি, যশোর ৭. মো. জাহিদ হাসান (২১), ঘুনী বাগডাঙ্গা, বাঘারপাড়া, যশোর

বেনাপোল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়েছে।