ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক সেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সেশনের শুরুতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্য দেন। পরে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা এতে অংশ নেন।

বাংলাদেশ ছাড়াও সেশনে অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী বিশ্বনেতারা ফটোসেশনেও অংশ নেন।