সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার সাহেদ হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের মধ্যে মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মো. কামরুজ্জামান রাসেল, আ. ম. আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, শেখ শফিক-উদ-দৌলা সাগর, মো. আলতাপ হোসেন এবং মীর রফিকুল ইসলাম।
সভায় বক্তারা জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। তারা খেলাধুলার পরিবেশ উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং জেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরাও সভায় অংশ নেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।