আনোয়ারায় মা–মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটনে এসআই শিমুল চন্দ্র দাশ পুরস্কৃত

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর মা–মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং মূল আসামিকে গ্রেপ্তারে বিশেষ কৃতিত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাশকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

জানা যায়, গত ১০ জুন রাতে আনোয়ারা উপজেলায় এ্যানি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তি বড়ুয়া নির্মমভাবে খুন হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর এসআই শিমুল চন্দ্র দাশ দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত শুরু করেন।

তদন্তে তিনি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্য বিশ্লেষণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন করেন। পরে আত্মগোপনে থাকা মামলার মূল আসামি রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন পুলিশ সদস্যকে এ সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৪ জন সদস্য রয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত এসআই শিমুল চন্দ্র দাশ বলেন, দায়িত্ব পালনে নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাওয়া ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।