ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ আটক ৩

স্টাপ রিপোর্টার,রনি প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন চারুয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ বিকেল ৪টা ৫০ মিনিটে অভিযানে মোঃ ইব্রাহীম (২৬), মোঃ আলফাজ উদ্দিন (৪০) এবং মোছাঃ কমলা খাতুন (৩০)-কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এবং এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।