সাতক্ষীরায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম কে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১১ জুন) ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সেক্রেটারি মোঃ ওমর ফারুক, সমাজসেবক সদস্য আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মোঃ শফিকুল আলম বাবু, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মোঃ ইকবাল কাদির ও সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, জননেতা হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্খা পূরণ হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জেলা উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে।