জামালপুরের মাদারগঞ্জে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে ‘গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। প্রধান বক্তৃতা প্রদান করেন মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও এনজিও প্রতিনিধি জাহিদ হাসান। কর্মশালা পরিচালনা করেন গ্রাম আদালত মাদারগঞ্জ উপজেলা সমন্বকারী সাইদুর রহমান।
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং গ্রাম আদালতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়ভাবে কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণ।