ময়মনসিংহের ভালুকায় বসতঘরে খেলাধুলার সময় বিষাক্ত সাপের কামড়ে সোলাইমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মেনজেনা গ্রামের ইব্রাহিম খলিলের শিশু ছেলে সোলাইমান বসতঘরের মেঝেতে খেলছিল। এ সময় তার বাবা বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ শিশুটির কান্নার শব্দে বাবা এগিয়ে আসেন এবং দেখেন একটি বিষাক্ত সাপ তার ছেলেকে কামড় দিয়ে চলে যাচ্ছে।
পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহিল বাকী জানান, শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং তার শরীরে সাপের কামড়ের চিহ্ন স্পষ্ট ছিল।