ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে প্রতারক চক্রের সদস্য আটক

স্টাফ রিপোর্টার, রনি প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযুক্ত সাব-রেজিস্ট্রার আব্দুল কাদিরের স্বাক্ষর নকল করে জাল দলিল তৈরি করে আসছিল।

আজ (৯ জুন) সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান দলিল রেজিস্ট্রির সময় নথি যাচাই করার সময় জালিয়াতির চেষ্টা শনাক্ত করেন এবং নিজেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।

এরপর সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান অভিযুক্তকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন, “দলিল রেজিস্ট্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। কোনো ধরনের জালিয়াতি বরদাশত করা হবে না। জনগণকেও দলিল রেজিস্ট্রির সময় সতর্ক থাকার আহ্বান জানাই।”