কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। তার সঙ্গে খুলনা বিভাগীয় প্রেসক্লাব, ভেড়ামারা শাখার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সোমবার বিকেল ৪টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আলিম, সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুজ্জামান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইখলাস হোসেন বিকাশ, স্বাস্থ্য সম্পাদক মাহমুদুল্লাহ সোহেল এবং নির্বাহী সদস্যরা—আবু ওবাইদা আল মাহাদী, আল মাহমুদ সুমন, মোঃ আব্দুল্লাহ, আব্দুল লতিব অন্তর, লিটন উজ্জামান ও আবু হাসান।
নবাগত ইউএনও মোঃ আমিরুল আরাফাত জানান, তিনি সম্প্রতি বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এবং ভেড়ামারাবাসীর কল্যাণে সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি আরও বলেন, “জনগণের সেবায় আমার কার্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন।”
তিনি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদকের প্রভাবকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা সম্প্রসারণ, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, সাংস্কৃতিক বিকাশ এবং নাগরিক জীবনমান উন্নয়নের প্রতি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। শেষে নবাগত ইউএনও সাংবাদিকদের ভেড়ামারার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন।