সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারের সংসদীয় সদস্যদের জন্য বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি। সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারদলীয় সংসদ সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় দেশের চলমান বিষয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।