নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির আদেশের পর অধিবেশনটি পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রধান এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

প্রতি বছর জুনে বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। চলতি অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন বাজেট পেশ করা হবে। এর আগে ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।