আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে দেশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক সই করা সতর্কবার্তায় উল্লেখ করেছেন, ঝড়টি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আছড়ে পড়তে পারে। এর ফলে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
নাগরিক ও নৌসেবাগ্রহীদের নিরাপদ থাকার জন্য আবহাওয়া অফিস সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।