বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সোমবার (১ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে।