নাচোলে বার্ষিক ফুটবল উৎসবের উদ্বোধন সম্পন্ন

নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হল বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন। শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় ফুলকুঁড়ি নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘ ফুটবল ক্লাবের আয়োজনে খেলাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য রেবিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য জাব্বার আলী এবং ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সাংবাদিক মনিরুল ইসলাম।

এছাড়াও সমাজসেবক সাক্রাম আলী, রুবেল ইসলামসহ উপজেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। আগামীকাল শনিবার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে।