পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানী ঢাকা শুক্রবার (২৯ মে) সকালে আংশিক ফাঁকা থাকলেও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার এবং গুরুত্বপূর্ণ মোড়ে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য বছরের মতো বিশৃঙ্খলা বা অতিরিক্ত চাপ দেখা যায়নি।
যারা ঈদযাত্রার আগে ছুটি বা প্রয়োজনীয় সময় পাননি, তারা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাসে উঠছেন। অনেক যাত্রী জানান, রাস্তাঘাট ফাঁকা থাকায় যাত্রা অনেক আরামদায়ক এবং কম যানজটের কারণে এবার যাত্রা সহজ হচ্ছে।
ঈদের প্রথম দিনে পরিবারের সঙ্গে উদযাপন শেষ করে অনেকে দ্বিতীয় দিনে অন্য আত্মীয়দের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন। নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি শহরের বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীরা বাসে উঠতে দেখা গেছে।