নিজ অর্থায়নে ১০০ অসহায় রোগীর ছানি অপারেশন ও চিকিৎসার উদ্যোগ সাংবাদিক শফিকুল ইসলাম 

হাদিউল আলম মোড়ল: প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে নিজস্ব অর্থায়নে ১০০ জন অসহায়, দুঃস্থ ও দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও চিকিৎসার উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও সাংবাদিক শফিকুল ইসলাম ভুঁইয়া।

তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিজ ইউনিয়নের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

এর আগে করোনা মহামারির সময় তিনি শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, হুইলচেয়ার ও সেলাই মেশিন প্রদান, ঘর নির্মাণ এবং পানির পাম্প স্থাপনসহ নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া নিয়মিতভাবে রমজান ও ঈদ উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, দরিদ্র মেয়েদের বিয়েতে সহযোগিতা এবং গরীব শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তাও করে আসছেন তিনি।

বর্তমানে তিনি ১০০ জন দরিদ্র ও অসহায় রোগীর চোখের ছানি অপারেশন ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের উদ্যোগ নিয়েছেন, যাতে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন।

শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, নির্বাচিত হতে পারলে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা করাই হবে তার অঙ্গীকার। এ সময় তিনি গোসিংগা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছাও জানান।