পাঁচবিবির শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

জয়পুরহাট জেলা প্রতিনিধি, খায়রুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এসব চারা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এবং প্রেসক্লাব সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জেলা প্রশাসক জানান, “সবুজায়নে ভরবে দেশ, ৫ কোটি বৃক্ষরোপণে গড়ব পরিবেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক বনায়ন সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হচ্ছে।