সাতক্ষীরায় ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

সাতক্ষীরায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই প্রযুক্তির উন্নয়ন এবং আধুনিক নেটওয়ার্কিং যন্ত্রপাতির ব্যবহার নিয়ে ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ আল-বারাকা শপিং সেন্টারের দ্বিতীয় তলার ‘পিৎজা মিলন হল রুমে’ এ তথ্যভিত্তিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরার ব্যবসায়ী এবং ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী মো. ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চিরঞ্জিত সাহা, নাজমুল হোসেন, সুজন হোসেন, শেখ সুমনসহ স্থানীয় ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে উন্নতমানের রাউটার, ওএনইউ (ONU), ওএলটি (OLT) এবং এসি-নেট (AC-NET) ডিভাইসের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে টেকনিক্যাল আলোচনা করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ স্থানীয় প্রযুক্তি ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে সহায়ক হবে।

এ সময় বাজারে বিদ্যমান নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা আসল ও মানসম্মত নেটওয়ার্কিং পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরার সংগীতা সিনেমা হল সংলগ্ন লেক ভিউ রোডের পাশে অবস্থিত ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এ ডিশ ও ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি উন্নত ওয়াইফাই নেটওয়ার্ক ও ইলেকট্রনিক্স পণ্যের জন্য সরাসরি দোকানে অথবা মোবাইল নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।

সেশনে অংশগ্রহণকারীরা মানসম্মত পণ্য ও সঠিক সেবার মাধ্যমে সাতক্ষীরার ইন্টারনেট সেবাকে আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।