গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ওয়াসিম রেজা প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

“অগ্নিযোদ্ধা একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান (বিএফএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুনসহ সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা।

বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত থাকেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।