মাদারগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা-এ ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে ভিডিও প্রদর্শনীর পর ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। সঞ্চালনা করেন জোড়খালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বালিজুড়ী আর.এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান এবং বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

এছাড়া বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল বারী, মাদারগঞ্জ প্রেসক্লাবের সদস্য বজলুর রহমান খান, ইউনিয়ন ভূমি সেবা কর্মকর্তা শহিদুল্লাহ, এবং সেবাগ্রহীতা আব্দুস সবুর চাকলাদার ও মেছবাহুর রহমান সোনা সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় সেবাগ্রহীতারা।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।