কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর জোড়া ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ কৌশলে সিলিন্ডারের ভেতর ও চালের বস্তায় করে মদ পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন এসআই ফেরদৌস আলম, এএসআই আল মামুন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাজহারুলসহ সঙ্গীয় ফোর্স।

কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।