ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মোসলেহ উদ্দিন আহমদ দীর্ঘদিন পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে কাজ করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি রাজধানী ঢাকা মহানগর পুলিশের শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর নগর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।