সীতাকুণ্ডের উন্নয়নের জন্য আসলাম চৌধুরীর প্রয়োজন

সীতাকুণ্ড ক্রাইম রিপোর্টার, সেলিম  প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাে উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

সূত্র জানায়, জাতীয় নির্বাচনে বিজয়ী হলেও আইনি জটিলতার কারণে এখনো তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় ৯ জুন ২০২৬ তারিখের শুনানিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ ও আশাবাদ তৈরি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তৃণমূল পর্যায়ে তার শক্ত অবস্থান রয়েছে। সমর্থকদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে অতীতে তিনি একাধিক মামলা ও কারাবরণের মুখোমুখি হয়েছেন।

এদিকে তার অনুসারীরা জানান, আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি পরিস্থিতি মোকাবিলা করছেন এবং আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

স্থানীয়দের মতে, শিল্প ও পর্যটনসমৃদ্ধ এই উপজেলায় এখনো পরিকল্পিত নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নানা সমস্যা বিদ্যমান। বিশেষ করে কুমিরা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, ভাটিয়ারী ও গুলিয়াখালী এলাকায় যোগাযোগ, পানি ও পরিবেশজনিত সমস্যা দীর্ঘদিনের।

সমর্থক ও স্থানীয়দের প্রত্যাশা, তিনি দায়িত্ব নিতে পারলে শিল্পায়ন, পর্যটন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন আদালতের সিদ্ধান্ত শুধু একজন নেতার ভবিষ্যৎ নয়, বরং সীতাকুণ্ড উপজেলার উন্নয়ন রাজনীতির দিকনির্দেশনাতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।