পটুয়াখালীতে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আবু জাফর হোসাইন, জেলা ক্রাইম রিপোর্টার পটুয়াখালী। প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬

পটুয়াখালী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল ও পশরীবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল কালাম (৩২), মো. নাসির উদ্দিন জুয়েল (৩১) এবং মো. মিজানুর রহমান (৪০)।

পুলিশ জানিয়েছে, আবুল কালাম বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বাসিন্দা। অন্য দুইজন পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা। মাদকবিরোধী এ অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন।