ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ মিয়া নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ মিয়া ওই এলাকার ফারুক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মেঘলা হলে ফাহাদ বাড়ির বাইরে ঘুরতে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কসবা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।