মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবু এহসান মিয়া, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং চ্যানেল এসের মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেন। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল তুলে ধরেন।
এসময় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।