বড়াইগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ী ঈমান আলী ও মামুনুর রশিদ শিপন।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজ হোসেন, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, বড়াইগ্রাম ইস্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
উন্মুক্ত বাজেট সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও স্বচ্ছ বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।