সাতক্ষীরায় জিন্নাত আলী সরদার( ৪০) নামে এক দিনমুজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৯মে)সকালে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিন্নাত আলী একই এলাকার মোহর আলী সরদারের ছেলে।
নিহতের বাবা মোহর আলী বলেন,তিন ছেলের মধ্যে মেঝ জিন্নাত আলী। বড় ছেলে খাইরুল মাগুরায় থাকে সে ট্রলি চালায়। ছোট ছেলে রহিম অন্যের জমিতে কাজ করে। জিন্নাতের দুই ছেলে মেয়ে আছে। বড় মেয়ে সুমাইয়া বুধহাটার একটি হাই স্কুলে ৬ষ্ঠ শ্রোনীতে পড়ে । ছোট ছেলে রাহাত বুধহাটা সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। জিন্নাত বাড়ির পাশের একটি গুচ্ছ গ্রামের সরকারী ঘরে পরিবার নিয়ে থাকত। মাঠে কাজ করে যে আয় হত তা দিয়ে সংসার চালাত কোনরকমে।
গত শুক্রবার রাতে বাড়ির পাশে মাঠে রাত সাড়ে নয়টার সময় সর্বশেষ দেখেন ছেলেকে।আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরাদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় তাকে খবর দেয়। এরপর তিনি ঘটনাটি পুলিশকে জানান।
তিনি আরো বলেন, ছেলে মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল।এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে ভাবে ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।