সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস পাড়, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাতে উপজেলা উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং উপজেলা উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মজীবন কামনা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।