নন্দীগ্রামে পল্লী বিদ্যুৎ গ্রাহক অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সুবিধার্থে নতুন অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১ এর উদ্যোগে এ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) খুরশীদ আলম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন নন্দীগ্রাম উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কায়ছার রেজা।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১ এর পরিচালক মহিদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক মাহফুজুর রহমান মাফু, এজিএম আবু হানিফ, প্রকৌশলী আব্দুর রাজ্জাক এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ অনেকে।